জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশে এখন
0

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ ও বাংলাদেশের দাবি আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে তিন দিনের সফরে আগামীকাল (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১০ থেকে ১২ নভেম্বর কপ-৩১ সম্মেলনে অংশ নিয়ে জলবায়ু অর্থায়ন, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং কার্বন নিঃসরণকারী দেশগুলোর দায়বদ্ধতার বিষয়ে কথা বলবেন বাংলাদেশ প্রধানমন্ত্রী।

আজ (সোমবার, ৯ নভেম্বর) প্রধানমন্ত্রীর সফর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।

পররাষ্ট্র সচিব বলেন, ‘১২ নভেম্বর সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। তুলে ধরবেন জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ঝুঁকি, বিশেষ করে উপকূলীয় জনগোষ্ঠী ও নারীদের বিশেষ সংকট। জলবায়ু মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও অর্থায়নের প্রয়োজনীয়তাও জোরালোভাবে তুলে ধরবে বাংলাদেশ।’

এছাড়া সম্মেলনে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের সম্ভাবনাও তুলে ধরা হবে। পাশাপাশি ১২ ও ১৩ নভেম্বর দুটি সাইড ইভেন্ট আয়োজন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

জেআর