ব্রিটিশ বিমানঘাঁটি কাণ্ড: ইরানি গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে মামলা
যুক্তরাজ্যের গ্লসস্টারশায়ারে মার্কিন সামরিক বাহিনী পরিচালিত আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটি–সংক্রান্ত ঘটনায় দুই ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে অভিযোগ আনা হয়েছে। তাদের একজনের বিরুদ্ধে ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তা করার অভিযোগ রয়েছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।