জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল; প্রচারণার অভাবে নেই দর্শক আগ্রহ
ফেডারেশন কাপের ম্যাচ দিয়ে দেশের ঐতিহ্যবাহী জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের প্রত্যাবর্তনের অপেক্ষা। ২৪ নভেম্বর ফর্টিস এফসি এবং রহমতগঞ্জ মুখোমুখি হবে ঐতিহাসিক এই ম্যাচে। তবে বাফুফের প্রচার প্রচারণার অভাবে জাতীয় স্টেডিয়ামে ফেডারেশন কাপ দিয়ে ঘরোয়া ফুটবলের ফেরার খবরে দর্শকদের নেই কোনো উন্মাদনা।