ওভাল অফিসকে ‘জাতীয় স্মৃতিস্তম্ভ’ ঘোষণা করে ট্রাম্পের নির্বাহী আদেশ
ভবিষ্যৎ প্রেসিডেন্টরা যাতে হোয়াইট হাউসের বিখ্যাত ওভাল অফিসের কোনো কাঠামোগত পরিবর্তন করতে না পারেন, সেজন্য কক্ষটিকে ‘জাতীয় স্মৃতিস্তম্ভ’ ঘোষণা করে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি নিজের মতো করে কক্ষটি নতুন করে সাজানোর পর এই পদক্ষেপ নিলেন তিনি। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।