আইজেনকোটের ক্ষমতা গ্রহণের তোড়জোড়ের মুখে ‘ঐক্যের সরকার’ গঠনের ডাক নেতানিয়াহুর
ইসরাইলের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর ক্ষমতা ধরে রাখতে এবার ‘জাতীয় ঐক্যের’ সরকার গঠনের ডাক দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে বিরোধী জোট যাতে আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন করতে না পারে, সেজন্য চরম হুঁশিয়ারি দিয়ে নেতানিয়াহু দাবি করেছেন, আরব দলগুলো ইসরাইলকে ‘ধ্বংস করতে চায়’। টাইম অব ইসরাইলের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।