এআই না বানাইলেই হয়তো মানুষের জন্য ভালো হতো—জিওফ্রে হিন্টন
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জনক হিসেবে পরিচিত ও নোবেল বিজয়ী কম্পিউটারবিজ্ঞানী জিওফ্রে হিন্টন হুশিয়ারি দিয়ে বলেছেন, এআই প্রযুক্তি তৈরি না করলেই হয়তো মানুষের জন্য বেশি ভালো হতো। চলতি বছর বা আগামী বছরের মধ্যে এ প্রযুক্তি ব্যাংক বা বিদ্যুৎ ব্যবস্থার সাময়িক বিকল হওয়ার মতো বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।