
‘জামায়াত বিট’ সাংবাদিকদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময়
বিরোধীদলীয় নেতা ও আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সঙ্গে জামায়াত বিট সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজধানীর মগবাজারস্থ আলফালাহ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চলতি বছরেই সংবিধান সংশোধনের খসড়া প্রস্তুতের সিদ্ধান্ত
বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক
জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ২০২৬ সালের মধ্যেই সংবিধান সংশোধনের খসড়া প্রস্তুতের সিদ্ধান্ত নিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন–সংক্রান্ত বিশেষ কমিটি। আজ (রোববার, ২০ সেপ্টেম্বর) সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে কমিটির দ্বিতীয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

জুলাই সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘যত দ্রুত সম্ভব সংবিধান সংশোধনের বিল আনা হবে। সংবিধানের অষ্টাদশ সংশোধনীর মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।’

সংবিধান সংশোধনের বিশেষ কমিটি প্রত্যাখ্যান ১১-দলীয় ঐক্যের
সংসদে গঠিত সংবিধান সংশোধনের বিশেষ কমিটির মাধ্যমে মৌলিক সাংবিধানিক সংস্কারের উদ্যোগ প্রত্যাখ্যান করেছে ১১-দলীয় ঐক্য। তাদের দাবি, গণভোটে অনুমোদিত সংস্কার বাস্তবায়নের কাজ সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমেই সম্পন্ন করতে হবে।

মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তৃণমূলকে প্রস্তুত করতে হবে: আশরাফ উদ্দিন
জাতীয় সংসদের হুইপ ও চাঁদপুর জেলার তদারকি দায়িত্বপ্রাপ্ত এবিএম আশরাফ উদ্দিন বলেছেন, মানুষের আকাঙ্ক্ষা ও জনগণের কল্যাণের জন্য রাজনীতির সূচনা করেছিলেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই রাজনীতির ধারাবাহিকতা খালেদা জিয়ার পথ ধরে এগিয়ে এসেছে। জনগণের প্রত্যাশা পূরণে দলীয় নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও মতবিনিময়ের প্রয়োজন রয়েছে।

সংস্কারে ঐকমত্য হলে আগামী অধিবেশনেই সংবিধান সংশোধন: স্পিকার
জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, সরকার ও বিরোধীদল এ নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারলে সংসদের আগামী অধিবেশনই প্রয়োজনীয় আইন ও সংবিধান সংশোধনের উদ্যোগ নেয়া হবে।

বিএনপি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে: তথ্যমন্ত্রী
সংসদের প্রধান দল হিসেবে বিএনপি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘২৪ এর অভ্যুত্থানে হাজার শহিদের মধ্যদিয়ে সংবিধান ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পেয়েছে। জুলাই সনদে সব দল স্বাক্ষর করেছি। সংসদের প্রধান দল হিসেবে বিএনপি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে।’

সংবিধান নতুন করে লিখব না, সংশোধনের জন্য সবাই বসবো: চিফ হুইপ
জাতীয় ঐক্য ও সকলের মতামতের ভিত্তিতেই সংবিধান সংশোধন এবং ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। সংবিধান নতুন করে না লিখে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে বলে উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ হুইপ
রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা নিজ দলের বাইরের প্রার্থীকে ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। তিনি বলেছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর আছে। ফলে কেউ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে।

সংবিধানের আংশিক সংশোধন আমরা মানবো না: মামুনুল হক
সংবিধানের আংশিক সংশোধন মেনে নেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা সংবিধানের পূর্ণাঙ্গ সংস্কার চাই, কোনো আংশিক সংশোধন আমরা মানবো না। দেশের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে, তাদের রায় নিয়ে তামাশা করা বন্ধ করতে হবে।’

জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: প্রতিমন্ত্রী ফরহাদ
জুলাই সনদ প্রত্যেকটি পৃষ্ঠায় পৃষ্ঠায় প্রতিটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আজ (বুধবার, ৫ আগস্ট) জেলা শহরের শেরে বাংলা পার্কে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জুলাইয়ের চেতনা ধারণ করেই সংবিধান সংশোধনের পথে এগিয়ে যাবো: আইনমন্ত্রী
জুলাই সনদ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই সংবিধান সংশোধনের পথে এগিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, জুলাই সনদকে সামনে রেখে এবং এর প্রতিটি অনুচ্ছেদ বিবেচনায় নিয়েই সংবিধান সংশোধনের প্রস্তাব সংসদে আনা হবে।