জুয়েলারি ব্যবসায় মন্দাভাব, কমছে স্বর্ণ ক্রয়ের চাহিদা
স্বর্ণের অতিরিক্ত দরের কারণে সাধারণ ও মধ্যবিত্ত গ্রাহকরা বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। সম্প্রতি দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর সাধারণ ক্রেতারা অলঙ্কার কেনা কমিয়ে দিয়েছেন, জরুরি প্রয়োজন ছাড়া কেউ জুয়েলারি ক্রয় করছেন না। বাজুসের তথ্য বলছে, চলতি বছর এ পর্যন্ত দেশে ১২৫ দফায় স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬০ দফা দাম বাড়ানো হয়েছে, কমেছে ৬৪ বার এবং এক দফা করা হয়েছে ভ্যাট সমন্বয়। এদিকে ব্যবসায়িরা জানান, জুয়েলারি ব্যবসায় মন্দাভাব দেখা দিয়েছে। তৈরি হয়েছে গ্রাহকদের বিমুখতা। ক্যাব নেতারা বলেন, এ পণ্য আর সহজলভ্য নেই।