
ইসলামী আন্দোলনের জোটে যাওয়ার সম্ভাবনা নেই: ফয়জুল করিম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আর কোনো জোটে যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দলের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। আজ (বুধবার, ২১ জানুয়ারি) দুপুর ২টায় বরিশালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

ক্রয়োদশ সংসদ নির্বাচন: আলোচনার কেন্দ্রে জামায়াত ও বিএনপির পৃথক জোট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মূল লড়াইয়ে থাকা বিএনপি ও জামায়াতের পৃথক নির্বাচনি জোটে নিয়ে রয়েছে নানা প্রশ্ন, গুঞ্জন। বিএনপি বলছে, জোটের প্রার্থীদের বিজয়ী করতে একযোগে কাজ করছে দলটি। অন্যদিকে শেষ মুহূর্তে জোট থেকে ইসলামী আন্দোলন সরে গেলেও তাতে নির্বাচনি মাঠে প্রভাব পড়বে না, বলছে জামায়াত। বিশ্লেষকরা বলছেন, প্রচারণা শুরুর পর বোঝা যাবে জোট দুটির শক্তিমত্তা।

জামায়াত কার্যালয়ে ১১ দলীয় জোটের জরুরি বৈঠক চলছে, যোগ দেয়নি ইসলামী আন্দোলন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন বণ্টন নিয়ে চলা টানাপোড়েনের মাঝে জরুরি বৈঠক বসেছেন জামায়াতে ইসলামীসহ আসন সমাঝোতায় থাকা ১১ দলীয় জোটের নেতারা। তবে এ বৈঠকে যোগ দেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) দুপুর পৌনে দুইটার দিকে জামায়াত ইসলামীর মগবাজার কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

নির্বাচনকালীন এনসিপির সব কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা নুসরাত তাবাসসুমের
নির্বাচনকালীন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সব কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম-আহ্বায়ক নুসরাত তাবাসসুম। আজ (রোববার, ২৮ ডিসেম্বর) তার ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

জামায়াতের সঙ্গে নির্বাচনে যাচ্ছে এনসিপি ও এলডিপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ৮টি রাজনৈতিক দলের সঙ্গে আরও দুটি দল যুক্ত হয়েছে বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি জানান, দলগুলো হলো এলডিপি ও এনসিপি। আজ (রোববার, ২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয়তলার আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াত আমির।

জামায়াতের সঙ্গে এনসিপির জোট: নীতিগত আপত্তি জানিয়ে ৩০ নেতার স্মারকলিপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোট নিয়ে নীতিগত আপত্তি জানিয়ে আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩০ নেতা। আজ (শনিবার, ২৭ ডিসেম্বর) মুশফিক সালেহীন ,খালেদ সাইফুল্লাহ, সাইফ মোস্তাফিজ, নুসরাত তাবাসসুমসহ মোট ৩০ নেতা স্বাক্ষরিত স্মারকলিপি পাঠানো হয়।

জাপা-জেপির নেতৃত্বে ২০ দলের নতুন জোট ‘এনডিএফ’
ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের জাতীয় পার্টি (জাপা) এবং আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টির (জেপি) নেতৃত্বে ২০ দলের জোট আত্মপ্রকাশ করেছে। নতুন এ দলের নাম জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)। আজ (সোমবার, ৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ইমানুয়েলন্স পার্টি সেন্টারে দলটি আত্মপ্রকাশ করে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। নিবন্ধিত ও অনিবন্ধিত ২০টি দল এই ফ্রন্টে আছে।

এনসিপি-এবি পার্টির নতুন জোটের ঘোষণা বিকেলে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে ‘রাজনৈতিক ও নির্বাচনি ঐক্য’ নামে নতুন জোটের ঘোষণা আসছে বলে গণমাধ্যম নিশ্চিত করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। আজ (রোববার, ৭ ডিসেম্বর) বিকেলে এ নতুন জোটের ঘোষণা আসছে বলে জানিয়েছেন তিনি।

আরপিও সংশোধন অধ্যাদেশ জারি; জোট করলেও দলীয় প্রতীকেই নির্বাচনের বিধান
উপদেষ্টা পরিষদের নীতিগত অনুমোদনের পর গণপ্রতিনিধিত্ব আরপিও সংশোধন অধ্যাদেশ-২০২৫ জারি করেছে সরকার। এতে কোনো রাজনৈতিক দলের জোট মনোনীত প্রার্থী নিজ দলের প্রতীকে ভোট করার বিধান রেখেই অধ্যাদেশ জারি করলো সরকার।

‘জামায়াতের সঙ্গে এ মুহূর্তে জোট করছি না, আমরা স্বতন্ত্রভাবে এগোতে চাই’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে এ মুহূর্তে জোট করা হচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ (শুক্রবার, ১৯ সেপ্টেম্বর) শাহবাগের শহিদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে দলীয় সমন্বয় সভা শেষে তিনি এ কথা বলেন।

‘যারা একাত্তরে স্বাধীনতা মানেনি, তারাই চব্বিশের অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা বলে’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যারা একাত্তরে স্বাধীনতা মেনে নিতে পারেনি, তারাই চব্বিশের অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা বলে। আজ (রোববার, ৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বেলা ১২টায় বাংলাদেশ লেবার পার্টি উদ্যোগে ‘ভোটারধিকার প্রতিষ্ঠায় জুলাই অঙ্গীকার’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন।