জ্বালানি
ভোটে ভরাডুবির জন্য ইরান যুদ্ধকে দায়ী করলেন ট্রাম্প

ভোটে ভরাডুবির জন্য ইরান যুদ্ধকে দায়ী করলেন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পেছনে অন্যতম কারণ দেশটির অর্থনীতি, জীবন যাত্রার ব্যয় ও ট্রাম্পের প্রতি মার্কিন জনগণের অসন্তুষ্টি। ভোটের পর চালানোর বিভিন্ন জরিপ বলছে, ট্রাম্পের প্রতি চরম অসন্তোষ জানিয়েছেন প্রতি ১০ জনের ৬ জনই। অনেকের মতে যুক্তরাষ্ট্রের অবস্থা আগের চেয়ে আরও খারাপ অবস্থানে চলে গেছে। এদিকে, হারের পেছনে ইরান যুদ্ধকে দায়ী করে ট্রাম্প বলেন, জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ভোটাররা ক্ষুদ্ধ হয়েছেন।

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে সরকার

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে সরকার

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। গতকাল (শনিবার, ৩১ অক্টোবর) কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (সিপিজিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. নজমুল হক এ তথ্য জানান।

নভেম্বরে জ্বালানি তেলের দাম জানালো সরকার

নভেম্বরে জ্বালানি তেলের দাম জানালো সরকার

নভেম্বর মাসেও ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে আগের নির্ধারিত দামেই বিক্রি হবে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন।

পাঁচ খাতে জাপানি বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী

পাঁচ খাতে জাপানি বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী

মোটরযান উৎপাদন, জ্বালানি, প্রযুক্তি ও মহাকাশ সহযোগিতা, রেলপথ ও সরবরাহব্যবস্থা এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদনশিল্প; এই পাঁচ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উন্নয়ন সহযোগিতার পাশাপাশি শিল্প, প্রযুক্তি ও বাণিজ্যে দুই দেশের সম্পর্ক সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

‘২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ৩০% বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের’

‘২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ৩০% বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের’

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার নানা উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে বিশেষ জ্বালানি আইন করেছে সরকার।’

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আসলো দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আসলো দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম

সড়ক পথে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আসলো প্রথম ইউনিটের দ্বিতীয় চালান ইউরেনিয়াম। আজ (বুধবার, ২১ অক্টোবর) সকাল ১০টা ১০মিনিটে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহরটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করে।

২৬ অক্টোবর জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আসন্ন এ সফরে দুই দেশের অর্থনৈতিক ও বিনিয়োগ সহযোগিতা গুরুত্ব পাবে। সফরে প্রায় আটটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে, যার মধ্যে অন্তত চারটি সই হওয়ার প্রত্যাশা করছে ঢাকা।

‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার পরও ইউক্রেনের ৬ তেল স্থাপনায় রুশ হামলা

‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার পরও ইউক্রেনের ৬ তেল স্থাপনায় রুশ হামলা

ট্রাম্পের ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুধু একদিনেই ইউক্রেনের ছয়টি তেল স্থাপনায় হামলা চালিয়েছে রাশিয়া। যদিও ক্রেমলিনের মুখপাত্রের দাবি, পাল্টাপাল্টি জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে কিয়েভের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে মস্কো। আর স্টিভ উইটকফের দাবি, ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে আলোচনার টেবিলে বসাতে রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি করেছে ওয়াশিংটন।

সৌদি আরব, কাতার ও এসিডব্লিউএ পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বৈঠক

সৌদি আরব, কাতার ও এসিডব্লিউএ পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বৈঠক

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, এলএনজি সরবরাহে সহযোগিতা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের বিষয়ে সৌদি আরব, কাতার ও এসিডব্লিউএ পাওয়ারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

জাপানের মারুবেনিকে তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

জাপানের মারুবেনিকে তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

জাপানের মারুবেনি করপোরেশনকে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে দ্বিতীয় কাফকো সার কারখানা স্থাপন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ডেটা সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।

বিএনপির ‘লেন্সে’ জামায়াতের রাজনৈতিক কৌশল কেমন

বিএনপির ‘লেন্সে’ জামায়াতের রাজনৈতিক কৌশল কেমন

সরকারের মেয়াদ সাত মাস না পেরুতেই জামায়াতে ইসলামীর লংমার্চের মতো কর্মসূচিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অংশ হিসেবে দেখছে বিএনপি। সরকারকে প্রমাণের সুযোগ না দিয়ে রাজপথ সরগরম দলটির অপরিপক্ব রাজনীতি বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে— জামায়াত নয়, বরং বিএনপির মূল চ্যালেঞ্জ দ্রব্যমূল্য, জ্বালানি ও আইনশৃঙ্খলার মতো ইস্যুগুলো।

আমদানিনির্ভর জ্বালানি থেকে বের হতে চায় সরকার: অর্থমন্ত্রী

আমদানিনির্ভর জ্বালানি থেকে বের হতে চায় সরকার: অর্থমন্ত্রী

সোলারের মাধ্যমে আমদানিনির্ভর জ্বালানি উৎপাদন থেকে বের হয়ে আসতে চায় বাংলাদেশ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।