গাজীপুরে পোশাক কারখানা ও গুদামে আগুন; ছাদে আটকা ৬৯ শ্রমিক উদ্ধার
গাজীপুর মহানগরীর গাছা ও টঙ্গীতে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে গাছা থানাধীন ডেগেরচালা এলাকায় একটি পোশাক কারখানায় আগুনে ছাদে আটকা পড়েন ৬৯ শ্রমিক। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ল্যাডারের মাধ্যমে তাদের নিরাপদে নিচে নামিয়ে আনেন।