ডেমোক্র্যাটদের গাধা ও রিপাবলিকানদের হাতি, প্রতীক দুটি এলো কীভাবে?
যুক্তরাষ্ট্রের রাজনীতির কথা উঠলেই দুটি প্রধান দল ডেমোক্র্যাটিক পার্টি ও রিপাবলিকান পার্টির নাম সামনে আসে। ১৮৫৩ সাল থেকে দেশটিতে যতজন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, তাদের সবাই এই দুই দলের কোনো একটির প্রতিনিধি। দল দুটির রাজনৈতিক আদর্শ ও নীতির পাশাপাশি তাদের নির্বাচনি প্রতীকও বেশ কৌতূহলোদ্দীপক। উনিশ শতক থেকেই ডেমোক্র্যাটদের প্রতীক হিসেবে গাধা এবং রিপাবলিকানদের প্রতীক হিসেবে হাতি ব্যবহৃত হয়ে আসছে।