
রাষ্ট্র ধর্ষণ ঠেকাতে পারে না, সিনেমা বন্ধে মদদ দেয় কেন—প্রশ্ন রুমিনের
যে রাষ্ট্র শিশু ধর্ষণ ও বলাৎকার ঠেকাতে পারে না, সেই রাষ্ট্র কীভাবে সিনেমা প্রদর্শন বন্ধে মদদ দেয়—এমন প্রশ্ন তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটি সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। সেই সিনেমা কেন বন্ধ করে দেয়া হলো? আমি যদি প্রশ্ন করি, যেই রাষ্ট্র ৬ বছরের শিশুকে ধর্ষণ আর বলাৎকার থেকে রক্ষা করতে পারে না, যেই রাষ্ট্র দুর্নীতি, টাকা পাচার আর ব্যাংক লুট বন্ধ করতে পারে না, সেই রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়?

‘ইংল্যান্ডে বাংলাদেশিদের সম্পদ জব্দ হওয়াই প্রমাণ করে দেশ থেকে টাকা পাচার হয়েছে’
ইংল্যান্ডে বাংলাদেশিদের সম্পদ জব্দ হওয়াই প্রমাণ করে দেশ থেকে টাকা পাচার হয়েছে। পাচার হওয়া এসব অর্থ ফেরত আনতে শিগগিরই আইনি প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। আজ (রোববার, ১৫ জুন) দুপুরে রাজধানীর কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

‘অপ্রয়োজনীয় প্রকল্প ও টাকা পাচারের মাধ্যমে অর্থনীতিকে পঙ্গু করা হয়েছে’
বিগত সরকারের আমলে নানাবিধ অপ্রয়োজনীয় প্রকল্প ও টাকা পাচারের মাধ্যমে অর্থনীতিকে পঙ্গু করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ (সোমবার, ২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি আয়োজিত সুষম ও টেকসই উন্নয়নের জন্য অর্থনীতির পুনঃকৌশল নির্ধারণ বিষয়ক সেমিনারে এ কথা বলেন তিনি।

পাচারের টাকা ফিরিয়ে আনতে যুক্তরাজ্য সহযোগিতা করবে: সারাহ কুক
পাচারের টাকা ফিরিয়ে আনতে যুক্তরাজ্য সহযোগিতা করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার সারাহ কুক। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে অর্থনৈতিক সুসম্পর্ক উন্নয়ন করতে দেশটি কাজ করবে বলে জানিয়েছেন তিনি।