
কলেরার টিকা দেয়া শুরু ২২ আগস্ট, কীভাবে ও কারা পাবেন?
দেশের স্বাস্থ্যঝুঁকি নিরসনে কলেরা ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানায় ৫১ লাখ ৭৫ হাজার মানুষকে বিনামূল্যে মুখে খাওয়ার কলেরার টিকা দেওয়ার ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী (শনিবার, ২২ আগস্ট) থেকে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে প্রথম দফার টিকাদান কার্যক্রম। পরবর্তী ধাপে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় দফার টিকা প্রদান। ১ বছর বা তার চেয়ে বেশি বয়সের সব নাগরিককে বিনামূল্যে এই টিকা দেওয়া হবে, তবে গর্ভবতী নারীরা এই কর্মসূচির আওতায় থাকবেন না (Cholera Vaccination Campaign 2026)।

জাপানে বাড়ছে হামের প্রকোপ, ঝুঁকিতে বড়রাও: মাইনিচির প্রতিবেদন
২০১৫ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জাপানকে হামমুক্ত দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল। কিন্তু গত এক দশকে দেশটিতে এখন দ্বিতীয়বারের মতো দ্রুতগতিতে বাড়ছে এই রোগের সংক্রমণ। চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত জাপানে ২৯৯ জন হামে আক্রান্ত হয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় চারগুণ বেশি। হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ; যা ইনফ্লুয়েঞ্জার তুলনায় ১০ গুণ দ্রুত ছড়াতে পারে। জাপানি সংবাদমাধ্যম মাইনিচির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

হামের সংক্রমণ রোধে ৯৮% লক্ষ্যমাত্রা অর্জনের দাবি সরকারের, দ্বিমত ইউনিসেফের
দেশে দিনকে দিন হামের সংক্রমণ বেড়েই চলছে। মাসব্যাপী চলা টিকা কার্যক্রম নিয়ে সরকার বলছে, প্রায় পৌনে ২ কোটির মধ্যে এখন পর্যন্ত ৯৮ শতাংশ শিশুকে টিকার আওতায় এসেছে । তবে ইউনিসেফ বলছে, সরকারের লক্ষ্যমাত্রার বাইরে শহরাঞ্চলে ৩৫-৪০ শতাংশ এবং গ্রামাঞ্চলে ১৫-২০ শতাংশ শিশু আছে যারা এখনও টিকার আওতায় আসেনি। সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে টিকা দেয়ার পরামর্শ সংস্থাটির।

শেরপুরে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন
শেরপুরে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ (রোববার, ১২ অক্টোবর) সকাল ১১টায় পৌর শহরের ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা হল রুমে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

চট্টগ্রাম সিটি করপোরেশনে করোনার টিকাদান কার্যক্রম শুরু
করোনা সংক্রমণ বাড়তে থাকায় টিকাদান কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ। তবে প্রথম দিন খুব বেশি সাড়া মেলেনি।