
টিসিবির কার্ড পেতে কী লাগবে; কারা পাবেন, মিলবে যেসব শর্তে
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) থেকে ভর্তুকি বা সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয়ে স্বচ্ছতা আনতে নতুন নির্দেশিকা জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন ‘সমগ্র বাংলাদেশে টিসিবির উপকারভোগী নির্বাচন এবং ভর্তুকি/সাশ্রয়ীমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা-২০২৬’ অনুযায়ী কার্ড বণ্টন, যোগ্যতা এবং বিতরণ প্রক্রিয়ায় এসেছে বড় ধরনের পরিবর্তন। নকল বা অনিয়ম রোধে ইতোমধ্যে বাতিল করা হয়েছে প্রায় ৫৯ লাখ কার্ড, যা ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করে প্রকৃত দুস্থদের মাঝে পুনরায় বিতরণ করা হবে (TCB Family Card Rules and Eligibility 2026)।

টিসিবির ট্রাকসেল শুরু আজ: কত টাকায় মিলবে তেল-চিনি-ডাল?
পবিত্র ঈদুল আজহা (Eid-ul-Adha) উপলক্ষে দেশের নিম্ন আয়ের মানুষের স্বস্তি দিতে আজ থেকে শুরু হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি (Trading Corporation of Bangladesh - TCB) এর বিশেষ ট্রাকসেল কার্যক্রম। আজ (সোমবার, ১১ মে) থেকে শুরু হয়ে আগামী ২১ মে পর্যন্ত টানা ১০ দিন দেশজুড়ে এই সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম চলবে।

শেরপুরে টিসিবি পণ্যের অবৈধ মজুত, ডিলারসহ আটক ২
শেরপুরের নকলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দু’জনকে আটক করেছে যৌথবাহিনী। আজ (রোববার, ২৮ ডিসেম্বর) মধ্যরাতে নকলা পৌর শহরের ধানহাটি এলাকার মেসার্স জিহাদ এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

রাঙামাটিতে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু
পাহাড়ি জেলা রাঙামাটিতে পারিবারিক কার্ডধারীদের মাঝে ন্যায্য মূল্যের টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনে চার হাজার ২৩৭ পরিবার ফ্যামিলি কার্ডে পণ্য কেনার সুযোগ পান। ৫৪০ টাকার প্যাকেজে পাঁচ কেজি চাল, দুই লিটার সয়াবিন তেল, এক কেজি চিনি ও দুই কেজি ডাল রয়েছে।