ইসলামী বিশ্ববিদ্যালয়ে র্যাগিং; পাঁচ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুই বিভাগে র্যাগিংয়ের ঘটনায় ৫ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কারসহ ৩০ জনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরমধ্যে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১৭ জন এবং লোক প্রশাসন বিভাগের ১৩ জন শিক্ষার্থী রয়েছেন।