
নেত্রকোণায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দু’জন নিহত, আহত ৩
নেত্রকোণার কেন্দুয়ায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দু’জন নিহতের ঘটনা ঘটেছে। এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আজ (সোমবার, ৩১ আগস্ট) রাতে নেত্রকোণা কেন্দুয়া সড়কের চান্দপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহে অটোরিকশায় ট্রাকের ধাক্কা ও গাড়িচাপায় নিহত ৩
ময়মনসিংহের ত্রিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে অটোরিকশায় ট্রাকের ধাক্কায় দুজন এবং অজ্ঞাত গাড়ির চাপায় এক নারী নিহত হয়েছেন।

সীতাকুণ্ডে গরুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা; নিহত ১, মারা গেছে ৬ গরুও
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে গরু বোঝাই ট্রাক খাদে পড়ে এক গরুর ব্যাপারী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকে থাকা ১৮টি গরুর মধ্যে ৬টি মারা গেছে।

পটুয়াখালী-কুয়াকাটা সড়কে পরিবহনের ধাক্কায় গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক খাদে
পটুয়াখালী-কুয়াকাটা সড়কে পরিবহন বাসের ধাক্কায় সিলিন্ডার গ্যাস বাহী একটি ট্রাক উল্টে খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ঝিনাইদহের শৈলকুপায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে এক ট্রাকচালকের। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আজ (বৃহস্পতিবার, ৭ জুলাই) দিবাগত রাত একটার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুরে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফিডার সড়কে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় নুর শেখ (২২) নামের এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) বিকেলে উপজেলার তারাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মানিকগঞ্জে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় এনজিওকর্মী নিহত, ট্রাকচালক আটক
মানিকগঞ্জের হরিরামপুরে ট্রাক চাপায় মিজানুর রহমান (৩২) নামে এক এনজিওকর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকচালককে আটক করেছে পুলিশ।

হবিগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫
হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে এক ট্রাকচালক নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

নীলফামারীর ডোমারে ট্রাকচাপায় নিহত ৪
নীলফামারীর ডোমারে ট্রাকচাপায় চারজন নিহত হয়েছেন। আজ (রোববার, ১২ জুলাই) বিকেলে ডোমার উপজেলার বোড়াগাড়ী ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

ব্রাহ্মণবাড়িয়ায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন শ্রমিক নিহত হয়েছেন। আজ (সোমবার, ২৯ জুন) সকালে উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লালমোহনে ব্রিজ ভেঙে খাদে পড়লো ট্রাক, নিহত চালক
ভোলার লালমোহন উপজেলায় খালের ওপর নির্মিত একটি আয়রন ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার গুরুতর আহত হয়েছেন।

কুষ্টিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত
কুষ্টিয়ার ভেড়ামারায় যাত্রীবাহী বাস ও মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার মনির হোসেন (২১) নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ২৩ জুন) সকাল ৭টায় উপজেলার বাহিরচর ইউনিয়নের দশমাইল এলাকায় কুষ্টিয়া-পাবনা