রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
এখন জনপদে
0

রাজশাহীর পুঠিয়া উপজেলার তাহেরপুর সড়কে ভটভটি ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আজ ( মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে এ দুর্ঘটনায় ঘটে।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, সকালে একটি বালুবাহী ট্রাক পুঠিয়া উপজেলা থেকে তাহেরপুরে যাওয়ার সময় বিপরীত দিকে থেকে আসা ভটভটির সঙ্গে তাহেরপুর সড়কে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভটভটিতে থাকা চালক ও যাত্রীরা আহত হন।

আরও পড়ুন:

এসময় স্থানীয়রা আহতদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করে।এ ঘটনায় নিহতদের পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশ।

জেআর