কোন ট্রেন কোথায় আছে? লাইভ দেখুন ঘরে বসে
যাত্রার সময় ঘনিয়ে এলেও ট্রেন স্টেশনে পৌঁছাবে কি না কিংবা বর্তমানে ট্রেনটি কোথায় অবস্থান করছে এ নিয়ে যাত্রীদের উদ্বেগের শেষ থাকে না। কাউকে স্টেশনে অভ্যর্থনা জানাতে যাওয়ার আগেও অনেকে ট্রেনের লাইভ লোকেশন জানতে চান। বর্তমানে শুধু স্টেশনে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করার দিন শেষ। মোবাইল ফোনের এসএমএস, বিভিন্ন মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই ট্রেনের অবস্থান, চলাচলের অগ্রগতি এবং সম্ভাব্য বিলম্বের আপডেট জানা সম্ভব(Bangladesh train tracking system and live location update BD)।