ঠিকাদারের-উপহার
প্রকৌশলীদের উপহার নেয়া ‘ঘুষ নয়’; প্রতিমন্ত্রীর মন্তব্যে টিআইবির ক্ষোভ

প্রকৌশলীদের উপহার নেয়া ‘ঘুষ নয়’; প্রতিমন্ত্রীর মন্তব্যে টিআইবির ক্ষোভ

সিনিয়র সচিবেরও জবাবদিহি চায় সংস্থাটি

কাজের মান ঠিক রেখে দ্রুত বিল পরিশোধের পর ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীদের উপহার নেয়া ঘুষ নয়—এমন মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী। তার এ বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। উপহারের আড়ালে ঘুষকে বৈধতা দেয়ার চেষ্টা হচ্ছে কি না, সেই প্রশ্ন তুলে প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে সংস্থাটি।