
ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেক প্রাঙ্গণে বৃক্ষরোপণ
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে ফলজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের সর্বস্তরের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা এ কর্মসূচি আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম।

ডালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ডালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। চীনের স্থানীয় সময় আজ (বুধবার, ২৪ জুন) বেলা ১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী যাত্রা শুরু করেন। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

আনোয়ার ইব্রাহিমের দেয়া মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দেয়া মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (সোমবার, ২২ জুন) স্থানীয় সময় দুপুর দেড়টায় পুত্রজায়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাসভবনে এই মধ্যাহ্নভাজের আয়োজন করা হয়। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বাংলাদেশ নিয়ে হতাশার কোনো কারণ নেই: প্রধানমন্ত্রী
বাংলাদেশ নিয়ে হতাশার কোনো কারণ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (রোববার, ২১ জুন) সরকারি সফরে মালয়েশিয়া পৌঁছানোর পর সেখানকার প্রবাসীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন। রাত পৌনে ১১টায় কুয়ালালামপুরের হোটেল সাংগ্রিলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

প্রথম সরকারি সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী কারা?
মালয়েশিয়া সরকারের আমন্ত্রণে কুয়ালালামপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন সহধর্মিনী ডা. জুবাইদা রহমান। এছাড়া রয়েছেন ৮ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা। আজ (রোববার, ২১ জুন) দুপুর পৌনে ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ায় উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করা হবে: জুবাইদা রহমান
দেশের বহু স্কুল অবকাঠামো ব্যবহার অনুপযোগী, তাই প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কের মূল ফটকের সামনে একটি নাগলিঙ্গম গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি সাফারি পার্কের স্মারক বইয়ে স্বাক্ষর করেন। একইসঙ্গে স্মারক বইয়ে স্বাক্ষর করেন ডা. জুবাইদা রহমানও।

নিজে গাড়ি চালিয়ে কর্মসূচিস্থলগুলোতে গেলেন প্রধানমন্ত্রী
কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে কর্মসূচিস্থলগুলোতে গিয়েছেন। কক্সবাজার বিমানবন্দরে নেমে প্রথমেই তিনি গাড়ি চালিয়ে যান খাল পুনঃখনন উদ্বোধন কর্মসূচিস্থলে। এরপর সেখানে একটি সমাবেশে অংশ নিয়ে সেখানে থেকেও নিজেই গাড়ি চালিয়ে গেছেন ডুলাহাজারা সাফারি পার্কে।

পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই মাধ্যমে কক্সবাজারে প্রধানমন্ত্রী তার আজকের দিনের কর্মসূচি শুরু করলেন।

কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ১৩ জুন) সকাল ৯টায় বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান ছেড়েছে বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

বৃক্ষরোপণকে সবুজ বিপ্লবে রূপান্তর করতে হবে: ডা. জুবাইদা
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, বৃক্ষরোপণকে সবুজ বিপ্লবে রূপান্তর করতে হবে। এ বিষয়ে পরিবেশ স্টার্টআপ গঠন করা যায় বলেও জানান তিনি।

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (বৃহস্পতিবার, ২৮ মে) ঢাকায় প্রধানমন্ত্রীর গুলশান বাসভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা জানান তিনি।