ডিজিটাল ব্যাংকিংয়ে নতুন গতি; ‘নেক্সাস পে’তে একাধিক সুবিধা
সময়ের সঙ্গে পরিবর্তন আসছে ব্যাংকিং ব্যবস্থায়। একসময় ব্যাংকের শাখায় গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে করতে হতো আর্থিক লেনদেন। এখন স্মার্টফোনের একটি অ্যাপেই মিলছে ব্যাংকিংয়ের নানা সুবিধা। ডিজিটাল ব্যাংকিংয়ের এই যাত্রায় ডাচ্-বাংলা ব্যাংকের নেক্সাস পে যুক্ত করেছে নতুন মাত্রা। টাকা স্থানান্তর, কেনাকাটার বিল পরিশোধ কিংবা ইউটিলিটি বিল—সবই করা যাচ্ছে ঘরে বসে।