ট্রাম্পের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইউএফসি প্রধান ডানা হোয়াইট
আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডানা হোয়াইটকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি (প্রেস সচিব) হওয়ার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অপ্রচলিত এই প্রস্তাব ডানা হোয়াইট ফিরিয়ে দিয়েছেন বলে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।