
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড; লাভ-ক্ষতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের চুক্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীরা। এনসিটি ডিপি ওর্য়াল্ড পরিচালনা করলে লাভ-ক্ষতি দু’টির আশঙ্কাই করছেন বন্দর সংশ্লিষ্টরা। এদিকে ডিপি ওর্য়াল্ডের সঙ্গে চুক্তির পর চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রমে বিঘ্ন ঘটালে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দিতে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি করেছে সরকার। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে এই চুক্তি স্বাক্ষরিত হয়। শ্রমিক সংগঠনসহ নানা পক্ষের তীব্র আপত্তি উপেক্ষা করেই স্বাক্ষরিত হলো এ চুক্তি।

চট্টগ্রাম বন্দর: নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি কাল
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সই আগামীকাল (বৃহস্পতিবার, ৭ অক্টোবর)। আগামীকাল বিকেল ৩টায় ঢাকায় ইনভেস্ট বাংলাদেশ অডিটরিয়ামে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হবে।

গাজা পুনর্গঠন নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এর আলোচনা
গাজা পুনর্গঠন এবং সেখানে সরবরাহ ব্যবস্থা (সাপ্লাই চেইন) ও অবকাঠামো প্রকল্প পরিচালনার বিষয়ে দুবাইভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ‘ডিপি ওয়ার্ল্ড’-এর সঙ্গে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত বিশেষ দল ‘বোর্ড অব পিস’-এর প্রতিনিধিরা। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের বরাত দিয়ে মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডার চেয়ারম্যান
অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) অপারেটিংয়ের জন্য বিদেশি কোম্পানি ‘ডিপি ওয়ার্ল্ড এর সঙ্গে ইজারা চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

বিদেশি কোম্পানির সঙ্গে চট্টগ্রাম বন্দর চুক্তিতে আইনি স্বীকৃতি
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

পুরোদমে চলছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বিশ্বভ্রমণ
পুরোদমে চলছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বিশ্বভ্রমণ। দুবাইভিত্তিক বহুজাতিক লজিস্টিক কোম্পানি ‘ডিপি ওয়ার্ল্ড’ এর তত্ত্বাবধানে চলছে এই ট্রফির ভ্রমণ। বাংলাদেশে থাকবে চারদিনের জন্য।

এনসিটি পরিচালনায় আন্তর্জাতিক অপারেটর নিয়োগে আরো সময় লাগবে
চট্টগ্রাম বন্দরের বহুল আলোচিত কনটেইনার টার্মিনাল-এনসিটি পরিচালনায় আন্তর্জাতিক অপারেটর নিয়োগ চূড়ান্তে আরও এক বছর লাগবে। জানুয়ারিতে বর্তমান দেশি অপারেটরের চুক্তির মেয়াদ শেষ হলেই অন্তর্বর্তী সময়ের জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করা হবে। দরপত্র প্রতিযোগিতামূলক করতে অংশগ্রহণের শর্ত সংশোধন করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন বন্দর চেয়ারম্যান। এছাড়া, লালদিয়ার চরে কনটেইনার টার্মিনাল নির্মাণে বিশ্বের শীর্ষস্থানীয় টার্মিনাল অপারেটরের এপিএমের সাথে আগামী ছয় মাসের মধ্যে কনসেশন চুক্তি সই হবে বলেও জানান তিনি।