
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৩
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দু’টি মোবাইলফোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের এক সহযোগী পালিয়ে যায়।

সাংবাদিক আলিফ হত্যা মামলায় আটক ৪, জবানবন্দিতে রহস্য উন্মোচন
নেত্রকোণায় সাবেক সেনা সদস্য ও ‘ডিটেকটিভ আর্টিকেল’ ফেসবুক পেজের পরিচালক লুৎফর জামান ফকির ওরফে আলিফ হত্যার ঘটনায় দুই আসামির ১৬৪ ধারার জবানবন্দিতে হত্যার রহস্য উন্মোচন হয়েছে। এ মামলায় গতকাল (রোববার, ১ নভেম্বর) পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা মোট চারজনকে গ্রেপ্তার করেছে।

পাবনায় ডিবির অভিযানে বিদেশি অস্ত্র-শস্ত্রসহ গ্রেপ্তার ৪
পাবনায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক দু’টি অভিযানে ৪টি ওয়ান শুটারগান, একটি বিদেশি রিভলবার ও ১২ গুলিসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে ইশরাক, তদন্তের নির্দেশ পুলিশের
আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও তার সহযোগীদের মাদকবিরোধী অভিযানে অংশ নেয়ার বিষয়ে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান শফিকুল ইসলাম।

ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় জুয়া খেলায় ব্যবহৃত ৮টি কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় জড়িত অপর একজন পালিয়ে যান।

পাবনায় ডিবি’র অভিযানে দুটি ওয়ান শ্যুটার গান ও ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার ১
পাবনায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে দুটি ওয়ান শ্যুটার গান ও ধারালো অস্ত্রসহ একজন গ্রেপ্তার করা হয়েছে। আজ (শুক্রবার, ১৬ অক্টোবর) বিকেলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা: উদ্ধারকৃত আলামতে মুগ্ধ-সিদ্ধার্থের ডিএনএ শনাক্ত
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের আলোচিত চার খুনের ঘটনায় উদ্ধারকৃত আলামতে পাওয়া ডিএনএর সঙ্গে আটক মুগ্ধ ও সিদ্ধার্থ দাসের ডিএনএর মিল পেয়েছে পুলিশের তদন্ত বিভাগ (সিআইডি)।

নিউগিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার
রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের হওয়া মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

৪টি অবিস্ফোরিত ককটেলসহ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
৪টি অবিস্ফোরিত ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা কর্মী গ্রেপ্তার করেছে ডিবি ওয়ারী বিভাগ। আজ (রোববার, ২০ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করে মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগের ডিসি এ তথ্য জানায়।

পাবনার ডিবি পুলিশের অভিযানে ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১
পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাজিব বিশ্বাস (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মৌলভীবাজারে ডিবির অভিযান: ১৮ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৪
মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১৮ বোতল বিদেশি মদসহ মাদক কারবারের সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) রাতে মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

এসআই আলতাফ হত্যা মামলায় গ্রেপ্তার ১১
এসবির এসআই আলতাফ হোসেন হত্যার ঘটনায় অভিযুক্ত ১৫ আসামির মধ্যে ৮ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এছাড়া ডিবি ও পুলিশ গ্রেপ্তার করেছে আরও ৩ জন। আজ (সোমবার, ৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সংবাদ সম্মেলনে র্যাব-১০ অধিনায়ক মোহাম্মদ আসাদুজ্জামান এ তথ্য জানান।