
পুঁজির সংকটে বিলুপ্তির পথে ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী তাঁত
হারিয়ে যেতে বসেছে ঠাকুরগাঁওয়ের কিসমত কেশুরবাড়ি গ্রামের ঐতিহ্যবাহী তাঁতশিল্প। একসময় পাঁচশ বাড়িতে তাঁতের কাজ চললেও, পুঁজির অভাবসহ নানা সংকটে পেশা পরিবর্তন করছেন অনেকে তাঁতী। হারিয়ে যেতে বসা শিল্পকে বাঁচাতে সহজ শর্তে ঋণসহ বিভিন্ন কার্যকর উদ্যোগের আহ্বান তাঁতিদের। তাঁতের সুদিন ফেরাতে একটি প্রকল্প পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিসিক কর্মকর্তা।

লোডশেডিংয়ের ধুঁকছে তাঁতশিল্প; বিপর্যয় ঠেকাতে কোন পথে হাঁটবে সরকার?
লোডশেডিংয়ে বিপর্যস্ত তাঁতশিল্প, নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাবে কমছে উৎপাদন। এতে লোকসান গুনতে হচ্ছে মালিক ও শ্রমিকদের। এমন বাস্তবতায় ক্ষতি কাটিয়ে উঠতে এ খাতে সরকারকে বিশেষ প্রণোদনা দেয়ার তাগিদ অর্থনীতিবিদদের। এদিকে তাঁত বোর্ড বলছে, বিদ্যুৎ সংকট কাটাতে সোলার প্যানেল স্থাপনসহ জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেয়া হবে।

বিলুপ্তির পথে কুমিল্লার তাঁতের খাদি, টিকে আছে ৭ পরিবার
কুমিল্লার খাদি কাপড়ের চাহিদা বাড়লেও তাঁতে তৈরি আসল খাদি এখন বিলুপ্তির পথে। একসময় কুমিল্লা অঞ্চলের হাজার হাজার তাঁতি খাদি কাপড় তৈরির সাথে জড়িত থাকলেও এখন আছে মাত্র ৭টি তাঁতি পরিবার। গবেষকরা জানান, শতবছর পর খাদি তার রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেও কাঁচামালের অভাবে বিলুপ্ত প্রায় তাঁতের খাদি ফিরিয়ে আনতে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতার। শেষ প্রজন্মে তাঁতের দক্ষ কারিগর যারা টিকে আছেন তাদের মাধ্যমে প্রশিক্ষণ ও সংরক্ষণ ব্যবস্থা করা গেলে মসলিনের চেয়েও সহজে খাদির উত্তরণ সম্ভব বলে মনে করেন ।

নানা প্রতিবন্ধকতায় বন্ধ হচ্ছে মানিকগঞ্জের তাঁত শিল্প
নানা প্রতিবন্ধকতার মধ্যদিয়ে যাচ্ছে মানিকগঞ্জের তাঁত শিল্প। মহামারির পর ধার-দেনা করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সুতার চড়া দাম ও বাজার ব্যবস্থাপনার দুর্বলতায় সক্ষমতা কমেছে এ শিল্পের। আগে প্রতিহাটে ৬০ থেকে ৭০ লাখ টাকার কাপড় বিক্রি হলেও এখন বিক্রি হয় মাত্র তিন লাখ টাকার।

টাঙ্গাইলের পরিচিতি দেশের সীমা ছাড়িয়ে বিশ্বব্যাপী
তাঁতের শাড়ির জন্যই টাঙ্গাইলের সুনাম বা পরিচিতি দেশের সীমা ছাড়িয়ে বিশ্বব্যাপী। তাঁত শিল্পের বৈপ্লবিক পরিবর্তন এনেছে টাঙ্গাইলের সফট সিল্ক ও কটন শাড়ি। দৃষ্টি কেড়েছে এই শাড়ির বুনন ও ডিজাইন।