
ফ্যামিলি কার্ড সবার জন্য; ডা. জুবাইদা রহমানও পাবেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার। সেজন্য তিনি সিগনেচার কিছু প্রজেক্ট আপনাদের জন্য দিয়েছেন, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। চার কোটি পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আসবে। এটি বিএনপি সরকারের সিদ্ধান্ত। কার্ডের জন্য কাউকে ঘুষ দেয়ার দরকার নেই। এ কার্ড পর্যায়ক্রমে সবাই পাবেন। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলির কার্ড পাবেন।

জ্বালানি নিয়ে বিকল্প ভাবনা; চীনের সহযোগিতা প্রত্যাশা শিক্ষামন্ত্রীর
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি নিয়ে বিকল্প উপায় ভাবছে সরকার। সোলার প্যানেল ও প্রাকৃতিক উপায়ে বিদ্যুৎ উৎপাদনে চীনের সহযোগিতা নেয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। প্রযুক্তিতে উৎকর্ষ সাধনে শিক্ষার্থীদের চীনে উচ্চশিক্ষার সুযোগ বর্তমান সরকার কাজে লাগাচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

আধুনিক স্বাস্থ্যব্যবস্থা গড়তে গেটস ফাউন্ডেশনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
জনস্বাস্থ্য উন্নয়ন ও আধুনিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে গেটস ফাউন্ডেশনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যানের সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়।

অনির্দিষ্টকাল রোহিঙ্গাদের বোঝা বহন করা সম্ভব নয়: প্রধানমন্ত্রী
রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, আর এর টেকসই সমাধানও মিয়ানমারেই রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, বছরের পর বছর মানবিক সহায়তা দিয়ে বাংলাদেশ দায়িত্ব পালন করলেও অনির্দিষ্টকাল এই বোঝা বহন করা সম্ভব নয়। সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে নৈশভোজে সস্ত্রীক যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর সফর ও বিভিন্ন বৈঠকের তথ্য তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. হুমায়ন কবির ও উপদেষ্টা ড. মাহদী আমিন।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা সাইডলাইন বৈঠক করেছেন।

তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে এবং মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ হুসেইন মোহামেদ লতিফ।

জাতিসংঘ মহাসচিবের ‘ওয়েলকাম ব্রেকফাস্ট রিসেপশনে’ প্রধানমন্ত্রী
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত ‘ওয়েলকাম ব্রেকফাস্ট রিসেপশনে’ অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

দুবাইয়ের শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুমের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের রাজপরিবারের সদস্য শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুমের প্রয়াণে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) অফিশিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ শোক বার্তা জানানো হয়।

নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম
নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হচ্ছেন বর্তমান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। তাকে ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগের প্রস্তাবে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে অনুমোদন (এগ্রিমেন্ট) দিয়েছে। আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত সম্মতিপত্র হস্তান্তর করা হয়। এর মধ্য দিয়ে ভারতীয় পক্ষ থেকে নিয়োগ আটকে রাখা হয়েছে বলে চলা গুঞ্জনের অবসান হল।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর দেশের স্বার্থ রক্ষার কূটনৈতিক উদ্যোগ: মাহদী আমিন
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফরকে আড়ম্বরপূর্ণ আয়োজনের পরিবর্তে বাংলাদেশের স্বার্থ রক্ষার কূটনৈতিক উদ্যোগ হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেছেন, স্বল্পতম বহর নিয়ে সংক্ষিপ্ত এ সফরে একের পর এক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

তারেক রহমানের ভারত সফর নিয়ে ফের আলোচনা
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ভারতীয় গণমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ও তাকে ফেরত পাঠানোর দাবিকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েনের পর, আগামী নভেম্বরের দ্বিতীয়ার্ধে এই সফরটি আয়োজনের লক্ষ্যে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক আলোচনা চলছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতের সংবাদপত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।