ভেনিজুয়েলা সংকট: বিতর্কিত ব্যবসায়ীর মাধ্যমে তেল খাতের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র
ভেনিজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএ থেকে অর্থপাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রে তদন্তের মুখে থাকা ভেনিজুয়েলান কোটিপতি ব্যবসায়ী আলেহান্দ্রো বেতানকুর্ট এখন মার্কিন পেন্টাগনের সঙ্গে দেশটির একটি বড় তেল চুক্তির মূল অংশীদার হয়ে উঠেছেন। কারাকাসের সঙ্গে ওয়াশিংটনের সাম্প্রতিক জ্বালানি চুক্তিতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছেন তিনি। রয়টার্সের প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে।