তেল-পাচার

হরমুজ প্রণালিতে ঝুঁকি নিয়ে তেল পাচার করছে আমিরাত
হরমুজ প্রণালিতে ইরানের হামলা এড়াতে অবস্থান শনাক্তকারী যন্ত্র (ট্র্যাকার) বন্ধ রেখে গোপনে অপরিশোধিত তেল পাচার করছে সংযুক্ত আরব আমিরাত। শিল্প সংশ্লিষ্ট সূত্র ও শিপিং ডেটার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে পারস্য উপসাগরে আটকা পড়া তেল বিক্রি করতে আমিরাত ও কিছু ক্রেতা দেশ এই ঝুঁকিপূর্ণ পথ বেছে নিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জ্বালানি তেল পাচার রোধে সুনামগঞ্জ সীমান্তে বিজিবির সতর্কতা
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের অস্থিরতার প্রেক্ষাপটে সীমান্ত দিয়ে তেল পাচার ঠেকাতে সুনামগঞ্জ সীমান্তে তৎপরতা বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (শনিবার, ৭ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ২৮ বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদির।