ত্রয়োদশ-জাতীয়-সংসদ-নির্বাচন
বিদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার ও হটলাইন সেবা চালু

বিদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার ও হটলাইন সেবা চালু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশে আসা বিদেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের পেশাগত সহায়তা প্রদানের লক্ষ্যে একটি ‘মিডিয়া সেন্টার’ ও হটলাইন সেবা চালু করেছে সরকার। আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

নির্বাচনি অপরাধ বিচারে ইসির ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ

নির্বাচনি অপরাধ বিচারে ইসির ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনি অপরাধ সশরীরে আমলে নিয়ে তা সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য সারা দেশে ৬৫৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

১০ থেকে ১৪ ফেব্রুয়ারি সভা-মিছিলে ইসির নিষেধাজ্ঞা

১০ থেকে ১৪ ফেব্রুয়ারি সভা-মিছিলে ইসির নিষেধাজ্ঞা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামীকাল (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি (শনিবার) পর্যন্ত নির্বাচনি এলাকায় সব সভা ও মিছিল নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই: ইসি সানাউল্লাহ

সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই: ইসি সানাউল্লাহ

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ। আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্বরে সাংবাদিকদের জন্য করা বুথ পরিদর্শনকালে এ তথ্য জানান তিনি।

মোবাইল নিষিদ্ধ হলে ক্যামেরা নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান পাটওয়ারীর

মোবাইল নিষিদ্ধ হলে ক্যামেরা নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান পাটওয়ারীর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়ার সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

টাঙ্গাইলে নির্বাচনি সামগ্রী বিতরণ

টাঙ্গাইলে নির্বাচনি সামগ্রী বিতরণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮ সংসদীয় আসনের ভোট কেন্দ্রগুলোতে ব্যালট বিতরণ শুরু হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এসব সামগ্রী পাঠানো হয়েছে।

ভোটকেন্দ্রে ফোন নেয়ার নিষেধাজ্ঞা না উঠলে ইসি ঘেরাও: নাহিদ

ভোটকেন্দ্রে ফোন নেয়ার নিষেধাজ্ঞা না উঠলে ইসি ঘেরাও: নাহিদ

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ফোন নিয়ে প্রবেশে দেয়া নিষেধাজ্ঞা না তুলে নিলে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম। আজ (সোমবার, ৯ ফেব্রয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে নির্বাচনি জনসভায় এ হুঁশিয়ারি দেন তিনি। এর আগে রোববার ইসি ওই নির্দেশনা দেয়।

পোস্টার ছাড়া নির্বাচনি প্রচার, ছাপাখানায় বেড়েছে চাপ

পোস্টার ছাড়া নির্বাচনি প্রচার, ছাপাখানায় বেড়েছে চাপ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টারের ব্যবহার না থাকায় প্রচারের ধরনে এসেছে বড় পরিবর্তন। পোস্টারের বিকল্প হিসেবে লিফলেট, হ্যান্ডবিল, স্টিকার, কাপড়ের ব্যানার, ফেস্টুনের চাহিদা বেড়েছে। এতে ছাপাখানায় দেখা দিয়েছে বাড়তি চাপ।

ভোটের দিন প্রার্থী ও নির্বাচনি এজেন্টের যানবাহন ব্যবহারে কমিশনের নির্দেশনা

ভোটের দিন প্রার্থী ও নির্বাচনি এজেন্টের যানবাহন ব্যবহারে কমিশনের নির্দেশনা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনি এজেন্টের চলাচলের জন্য বিভিন্ন যানবাহন ব্যবহারে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রার্থীদের প্রচারণা শেষ হচ্ছে কাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রার্থীদের প্রচারণা শেষ হচ্ছে কাল

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি প্রচারণা আগামীকাল (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে। গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া নির্বাচনি প্রচারণা ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে শেষ হবে।

রাজশাহীর ৫ আসনে ব্যালট পেপার পৌঁছেছে

রাজশাহীর ৫ আসনে ব্যালট পেপার পৌঁছেছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজশাহী-২ (সদর) আসন ছাড়া বাকি পাঁচটি সংসদীয় আসনের জন্য ব্যালট পেপার উপজেলা পর্যায়ে পৌঁছেছে। আজ (রোববার, ,৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে জেলার ৯টি উপজেলায় এসব ব্যালট পাঠানো হয়।

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ইসির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ইসির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) একটি ‘কেন্দ্রীয় আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন করেছে। নির্বাচন কমিশন ভবনের ৪১৭ নম্বর কক্ষে এই সমন্বয় সেলের কার্যক্রম পরিচালিত হচ্ছে।