আরও পড়ুন:
তথ্য অধিদপ্তরের উদ্যোগে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ মিডিয়া সেন্টারটি স্থাপন করা হয়েছে। নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ সফররত বিদেশি সাংবাদিকগণ মিডিয়া সেন্টার থেকে তথ্য ও লজিস্টিক সেবা পাবেন। ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মিডিয়া সেন্টারের কার্যক্রম চালু থাকবে।
এছাড়াও বিদেশি সাংবাদিকদের নির্বাচন সংক্রান্ত তথ্যের জন্য দুটি হটলাইন সেবা চালু করা হয়েছে। হটলাইন নম্বর দুটি হলো: ৪৮৩২২৩৪৪ এবং ৪৮৩২২৪৩৫।





