মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা শিথিল নিয়ে দ্বিধাবিভক্ত আসিয়ান
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের আসন্ন শীর্ষ সম্মেলনে মিয়ানমারের সামরিক সরকারের ওপর থাকা পাঁচ বছরের নিষেধাজ্ঞা শিথিলের চাপ বাড়ছে। মিয়ানমারে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চলমান থাকা সত্ত্বেও থাইল্যান্ডসহ কয়েকটি সদস্যদেশ জান্তা সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় যোগাযোগ বাড়িয়ে তোলায় জোটে এই নতুন সংকট তৈরি হয়েছে।