
ভয় আর রোমাঞ্চে জমজমাট সিউলের হ্যালোইন বাস ট্যুর
হ্যালোইন উপলক্ষে সম্প্রতি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে আয়োজন করা হয় এক ভৌতিক বাস ট্যুরের, যেখানে যাত্রীদের ওপর হামলে পড়ে ভয়ংকর সব জম্বি।

জম্বি হামলা: সিউলের বাস ট্যুরে ভয় আর রোমাঞ্চ
আগামী ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হবে হ্যালোইন উৎসব। এ উপলক্ষে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হ্যালোইন উপলক্ষে পর্যটকদের জন্য আয়োজন করা হয়েছে এক ভৌতিক বাস ট্যুর, যেখানে যাত্রীদের ওপর হামলে পড়ছে জম্বিরা। ভয় আর রোমাঞ্চে ভরা এই বিশেষ আয়োজনের বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে।

কোরীয় উপদ্বীপে সংকট: সীমান্ত উত্তেজনা কমাতে পিয়ংইয়ংকে আলোচনার আহ্বান সিউলের
সীমান্তে সামরিক উত্তেজনা কমাতে উত্তর কোরিয়াকে আনুষ্ঠানিক সামরিক বৈঠকের প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরিয়া। শুক্রবার দুই দেশের মধ্যকার অকার্যকর সামরিক যোগাযোগলাইন পুনরায় চালু এবং সীমান্ত সংঘাত এড়ানোর উপায় নিয়ে আলোচনা করতে পিয়ংইয়ংকে এই আমন্ত্রণ জানায় সিউল। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়া সফরে গুরুত্ব পেলো কর্মসংস্থান ও কর্মী নিয়োগ
বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, কর্মীদের সার্বিক কল্যাণ এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে দক্ষিণ কোরিয়া সফরে ধারাবাহিক বৈঠক ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। এসব বৈঠকে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের নিয়োগে গতিশীলতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

পিয়ংইয়াংয়ের সামরিক শক্তি প্রদর্শন; সমুদ্র থেকে দুই কৌশলগত ক্ষেপণাস্ত্র পরীক্ষা
পূর্ব উপকূলে সমুদ্র থেকে দুটি ভিন্ন ধরনের সাবমেরিন-উৎক্ষেপণযোগ্য কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-এর বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাশিয়ায় জ্বালানি রপ্তানির অভিযোগ; প্রমাণ পেলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দক্ষিণ কোরিয়ার
রাশিয়ায় অবৈধভাবে জ্বালানি রপ্তানির অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেবে দক্ষিণ কোরিয়া। আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই হুঁশিয়ারি দিয়েছে। মূলত ইউক্রেনের প্রেসিডেন্টের এক উপদেষ্টা রাশিয়ায় দক্ষিণ কোরিয়ার জ্বালানি রপ্তানির অভিযোগ তোলার পর সিউলের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হলো।

সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া; সতর্ক অবস্থানে সিউল ও টোকিও
উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূলবর্তী সমুদ্রের দিকে অন্তত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আজ (শনিবার, ৩ অক্টোবর ) সকালে দেশটির বন্দরনগরী ওনসান থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় এবং এটি ৭০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দেয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গোলশূন্য ড্র দিয়ে শেষ নারীদের এশিয়ান গেমসের যাত্রা
গোলশূন্য ড্র দিয়ে এশিয়ান গেমসের যাত্রা শেষ করলো বাংলাদেশ নারী ফুটবল দল। জাপানের ওসাকায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিফা র্যাঙ্কিংয়ে ৫২ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারের বিপক্ষে মাঠে নেমেছিলো লাল-সবুজের প্রতিনিধিরা।

যৌথ মহড়া শেষে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, সতর্ক অবস্থানে সিউল
পূর্ব উপকূলে সমুদ্রের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী শনিবার এ তথ্য জানিয়েছে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরপরই ওই অঞ্চলে নজরদারি জোরদার করেছে সিউল। একই সঙ্গে পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে নিবিড়ভাবে তথ্য বিনিময় করছে দেশটি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

১৫ দিনের ভিসায় ২৬ বছর বসবাস; ৭২ বছরে গ্রেপ্তার কোরীয় নাগরিক
১৫ দিনের পর্যটন ভিসা নিয়ে জাপানে গিয়ে ২৬ বছরের বেশি সময় অবৈধভাবে বসবাস করার অভিযোগে ৭২ বছর বয়সী এক দক্ষিণ কোরিয়ার নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গত জুনে পাওয়া একটি গোপন তথ্যের ভিত্তিতে ওই বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্পের কিমের সঙ্গে বৈঠকের ইঙ্গিত; কঠোর শর্তের বার্তা উত্তর কোরিয়ার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এ বছর উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আবার বৈঠক করতে চান। তবে পিয়ংইয়ংয়ের প্রতিক্রিয়া থেকে বোঝা যাচ্ছে, এমন বৈঠকের জন্য তারা কঠোর শর্ত দেবে এবং নেতাদের ‘ব্যক্তিগত সম্পর্ক’কে আলাদা করে দেখছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

উত্তর কোরিয়ার স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া, জরুরি বৈঠক দক্ষিণ কোরিয়ার
উত্তর কোরিয়া আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) পিয়ংইয়ং এলাকা থেকে স্বল্পপাল্লার একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছর কিম জং উনের সঙ্গে বৈঠকের পরিকল্পনার কথা বলার কয়েক ঘণ্টার মধ্যেই এই উৎক্ষেপণের ঘটনা ঘটলো। ইয়াহু নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।