
পাবনা মানসিক হাসপাতালে অভিযান, ৬ দালাল আটক
পাবনা মানসিক হাসপাতালে অভিযান চালিয়ে রোগী ভাগিয়ে নেয়া ও অনৈতিকভাবে অর্থ আদায়ের অভিযোগে ছয়জন দালালকে আটক করেছে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই)। পরে ভ্রাম্যমাণ আদালতে আটককৃতদের মধ্যে ৫ জনকে ১৫ দিন করে কারাদণ্ড অপর একজনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের হয়েছে।

পাবনা মানসিক হাসপাতালে অভিযান; চার দালালকে কারাদণ্ড
পাবনা মানসিক হাসপাতালে এনএসআইয়ের মোবাইল কোর্টের অভিযানে চার দালালকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেয়া হয়েছে।

চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের ঝটিকা পরিদর্শন, ৩ দালাল আটক
চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবার মান যাচাই করতে ঝটিকা সফর করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এসময় পাসপোর্ট অফিসে দালালির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দেন তিনি।

দেশের সব হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালালমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একইসঙ্গে সিলেটে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হাসপাতালের ড্রেনেজ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার যাবতীয় সমস্যা ৭ দিনের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।

সংশোধনে দীর্ঘসূত্রতা, দালালের দাপট; প্রশ্নবিদ্ধ এনআইডি সেবা
বিভিন্ন জেলা-উপজেলা নির্বাচন অফিস থেকে ইসি সচিবালয়-এনআইডি সংশোধনে ভোগান্তির চিত্র সবখানেই। সেই সঙ্গে দালালদের দৌরাত্ম্য। ৬ মাসের বেশি অপেক্ষা শেষে দালালের শরণাপন্ন হচ্ছেন কেউ কেউ। জনপ্রতি ৬০ হাজার টাকায় মিলছে এনআইডি সংশোধন। জাতীয় পরিচয়পত্র সংশোধনীর ক্ষেত্রে জনগণের ভোগান্তি লাঘবের ঘোষণা নবনিযুক্ত এনআইডি মহাপরিচালকের। জানান, ব্যবস্থাপনায় ডিজিটাল অটোমেশনের পাশাপাশি মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা নেয়া হচ্ছে।

ভূমি অফিসে দালালচক্র ঠেকাতে ১১ পদক্ষেপ: ভূমিমন্ত্রী
উপজেলা ভূমি অফিসগুলোতে জেঁকে বসা দুর্নীতি ও দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে কঠোর অবস্থান নিয়েছে ভূমি মন্ত্রণালয়। ই-নামজারি থেকে শুরু করে হটলাইন ১৬১২২ পর্যন্ত মোট ১১টি সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে এই খাতের অনিয়ম দূর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১০ জনের মৃত্যু, ৯ দালালের বিরুদ্ধে মামলা
ভূমধ্যসাগরে ১০ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সুনামগঞ্জের দুটি থানায় ৯জন দালালের বিরুদ্ধের মামলা করা হয়েছে। আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

যেকোনো মূল্যে দালালদের দৌরাত্ম্য রোধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
যেকোনো মূল্যে দালালদের দৌরাত্ম্য রোধ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এসময় তিনি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেয়া বা রোগীদের সঙ্গে যারা প্রতারণা করবে তাদের কঠোর হস্তে দমন করার কথাও বলেছেন।

বিদেশি দালালদের না চিনলে ইতিহাসের রঙ নৃশংসই থাকবে: আসিফ আকবর
বিদেশি দালালদের না চিনলে ইতিহাসের রঙ একইরকম নৃশংস থাকবে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় গায়ক ও বিসিবি পরিচালক আসিফ আকবর। আজ (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা লিখেন।

সাতক্ষীরায় দালাল চক্রের খপ্পরে পড়ে নিঃস্ব ১৫ পরিবার
সাতক্ষীরায় কর্মসংস্থান সংকট নতুন কিছু নয়। সুন্দরবন সংলগ্ন এ অঞ্চলের হাজারো যুবক প্রতি বছর পাড়ি জমান বিদেশে, একটু ভালো জীবনের আশায়। কিন্তু সেই স্বপ্নই যখন দুঃস্বপ্নে পরিণত হয়, তখন তার দায় কে নেবে? সাতক্ষীরার তালায় এমনই এক দালাল চক্রের খপ্পরে পড়ে ১৫টি পরিবার আজ নিঃস্ব হওয়ার পথে। জমি বিক্রি করে, ধারদেনা করে বিদেশ গিয়েও তারা প্রতারণার শিকার, কাজ নেই, খাবার নেই, মানবেতর জীবনযাপন করছেন ভিনদেশে।

হাসপাতালের দালালদের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সারওয়ার আলম
হাসপাতালের দালালদের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সিলেটের নতুন জেলা প্রশাসক সারওয়ার আলম। আজ (সোমবার, ২২ সেপ্টেম্বর) দুপুরে সিলেট এমজি হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্তব্য করেন তিনি।

লিবিয়ায় ৯ মাসের অমানবিক নির্যাতন সয়ে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি
মানব পাচারকারীদের হাতে ৯ মাসের অমানবিক নির্যাতন সয়ে লিবিয়া থেকে দেশে ফিরলেন তিন বাংলাদেশি। লিবিয়ায় মানব পাচারের শিকার হওয়া তিনজন হলেন— ঝিনাইদহের মতিউর রহমান সাগর, কুষ্টিয়ার তানজির শেখ ও নোয়াখালীর আলমগীর হোসেন। আজ (বুধবার, ৯ জুলাই) সকাল সাড়ে ৭টায় বুরাক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরেছেন তারা।