আজ (রোববার, ১৫ নভেম্বর) দুপুরে এনএসআইয়ের দেয়া তথ্য ও সার্বিক তত্ত্বাবধানে পুলিশ প্রশাসনের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।
এনএসআই পাবনা কার্যালয়ের উপপরিচালক এ বি এম লুৎফুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে এনএসআইয়ের একটি দল পুলিশের সহযোগিতায় পাবনা মানসিক হাসপাতালে অভিযান চালায়। এ সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া এবং রোগীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে ৬ জনকে আটক করা হয়।
পরে আটককৃত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলিম পাঁচকে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করেন। অপর একজনের বিরুদ্ধে পাবনা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।

 in Cebu, Philippines-320x167.webp)



