দিনাজপুরে ৩২ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩২ লাখ টাকা মূল্যমানের দুর্লভ কষ্টিপাথরের তিনটি প্রত্নবস্তু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা প্রত্নবস্তুর মধ্যে রয়েছে দেবদেবীর সারিবদ্ধ একটি কষ্টিপাথরের মূর্তি, একটি কষ্টিপাথরের খণ্ডাংশ এবং একটি দুর্গামূর্তির খণ্ডাংশ। এসব প্রত্নসম্পদ বিদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি।