দেশিয়-অস্ত্রশস্ত্র

তুচ্ছ ঘটনায় হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অন্তত ২০
ফেসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র করে হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখাল ও তেতৈয়া গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারের সংঘর্ষে নিহত ১, আহত ১০
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে তৃতীয় দিনের মতো চলা দু’পক্ষের সংঘর্ষে মিয়াজুল হোসেন (৪৫) নামে একজন নিহত হয়েছেন। আজ (বুধবার, ১৪ মে) বিকেলে সদর উপজেলার নাটাই ইউনিয়নের চান্দের বাড়ি ও ছলিমের বাড়ির গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।