তুচ্ছ ঘটনায় হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অন্তত ২০

হবিগঞ্জ
ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে
এখন জনপদে
0

ফেসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র করে হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখাল ও তেতৈয়া গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

গতকাল (সোমবার, ১৩ জুলাই) রাত ১০টার দিকে হবিগঞ্জ শহরের ধুলিয়াখাল পয়েন্ট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় প্রায় এক ঘণ্টা হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ ছিলো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ফেসবুকে দেয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে ধুলিয়াখাল ও তেতৈয়া গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে রাত ১০টার দিকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে উভয় পক্ষ দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২০ জন আহত হন।

আরও পড়ুন:

সংঘর্ষের সময় আতঙ্কে স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন এবং সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ ৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করলে উভয় পক্ষ ছত্রভঙ্গ হয়ে যায়। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

হবিগঞ্জ সদর সার্কেলের এএসপি শহীদুল হক মুন্সি বলেন, ‘পুলিশ ৫ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

এসএইচ