
শিশু নিছামনিকে ধর্ষণ-হত্যা: ৪ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল
ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছামনিকে গণধর্ষণ ও নদীতে ফেলে হত্যা মামলার আট দিনের মাথায় চার আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ২৩ জুন) বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

ফরিদপুরে শিশু ধর্ষণের অভিযোগে ১৫ বছরের কিশোর আটক
ফরিদপুর শহরের আলীপুর এলাকায় সাড়ে তিন বছর বয়সী এক মেয়ে শিশুকে ধর্ষণে অভিযোগে ১৫ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ। আজ (সোমবার, ২২ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের আলীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় শিবির নেতা জিসানের দুই দিনের রিমান্ড
বিধবা নারীকে ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানের (২৮) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ (রোববার, ২১ জুন) দুপুরে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নম্বর আমলি আদালতের বিচারক তৈয়র উদ্দিন আহমেদ শুনানি শেষে এই আদেশ দিয়েছেন।

ময়মনসিংহে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
ময়মনসিংহের গফরগাঁওয়ে গভীর রাতে ঘরে ঢুকে স্বামীকে অস্ত্রের মুখে হাত, পা, চোখ ও মুখ বেঁধে স্ত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল (বুধবার, ১৭ জুন) বিকেল গফরগাঁওয়ের পাগলা থানায় মামলা দায়ের করে পরিবার।

ধোবাউড়ায় শিশু ধর্ষণ ও হত্যা মামলার ২ আসামির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি
ময়মনসিংহের ধোবাউড়ায় পাঁচ বছর বয়সী শিশু নিছামনিকে গণধর্ষণের পর নদীতে ফেলে হত্যার ঘটনায় আসামি সায়েম ও মারুফ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

চট্টগ্রামের শিশু ধর্ষণ মামলার রায় আজ
চট্টগ্রামের বাকলিয়ায় বহুল আলোচিত চার বছরের শিশু ধর্ষণের ঘটনায় রায় ঘোষণা করা হবে আজ। এ মামলায় একমাত্র আসামি মুনির হোসেন। আজ (বুধবার, ১৭ জুন) দুপুরে মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় দিবেন।

পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ; তদন্তে তিন সদস্যের কমিটি গঠন
নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমের বিরুদ্ধে এক কিশোরীকে (১২) একাধিকবার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে জেলা পুলিশ।

রামিসা হত্যা মামলা: আসামিদের আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, যেকোনো দিন হাইকোর্টে শুনানি
রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদন ও আসামিদের জেল আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করা হয়েছে। যেকোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুরু হবে এ মামলার শুনানি।

শার্শায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার
যশোরের শার্শা উপজেলার ছোট বসন্তপুর গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (সোমবার, ১৫ জুন) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার অফিসার্স ইনচার্জ মারুফ হোসেন।

ময়মনসিংহে নদীতে মিললো শিশুর মরদেহ; পুলিশের ধারণা ধর্ষণের পর হত্যা
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর নিশামনি (৫) নামের এক শিশুর মরদেহ কংস নদী থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন ও রক্তক্ষরণের আলামত দেখে তাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ তুলেছেন স্বজনরা। প্রাথমিকভাবে পুলিশও ধারণা করছে এটি ধর্ষণের ঘটনা হতে পারে।

চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় ৩ কার্যদিবসে ১৮ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন, যুক্তি-তর্ক উপস্থাপন কাল
দ্রুততম সময়ে বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার পথে চট্টগ্রামের আলোচিত বাকলিয়ার শিশু ধর্ষণ মামলাটি। মাত্র তিন কার্যদিবসের মধ্যে মামলার ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেছেন আদালত।

পাবনায় ধর্ষণচেষ্টার অভিযোগে ওয়ার্ড যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার
পাবনার আতাইকুলায় শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত যুবদল নেতা আবুল কাশেমকে গ্রেপ্তার করেছে আতাইকুলা থানা পুলিশ। এছাড়াও অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে যুবদল থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে।