ধানের-শীষ
নোয়াখালী-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির জয়নুল আবদিন ফারুক

নোয়াখালী-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির জয়নুল আবদিন ফারুক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবদিন ফারুক ধানের শীষ প্রতীকে ৮৩ হাজার ৯৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রাজবাড়ীর দুই আসনে বিএনপির জয়

রাজবাড়ীর দুই আসনে বিএনপির জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী জেলার দুই সংসদীয় আসনেই বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী জয়ী হয়েছেন।আজ (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুলতানা আক্তার বেসরকারিভাবে প্রাপ্ত ফল ঘোষণা করেন।

বান্দরবানে বিএনপি প্রার্থীর জয়, বেশি পড়েছে ‘না’ ভোট

বান্দরবানে বিএনপি প্রার্থীর জয়, বেশি পড়েছে ‘না’ ভোট

বান্দরবানে বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪১ হাজার ৪৫৫ ভোট পেয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির শাপলা কলি প্রতীকের এস এম সুজাউদ্দীন ২৬ হাজার১৬২ ভোট পেয়েছেন। একইসঙ্গে এ আসনে ‘না’ ভোট পড়েছে সবচেয়ে বেশি। "না" ভোট দিয়েছে ৯০,১৫৬ আর "হ্যাঁ" ভোট দিয়েছে ৭১,৪১৭ জন।

কুমিল্লায় ভোটকেন্দ্রে ব্যালট ছিনতাই চেষ্টা, উদ্ধারকৃত ৩৮ ব্যালট বাতিল

কুমিল্লায় ভোটকেন্দ্রে ব্যালট ছিনতাই চেষ্টা, উদ্ধারকৃত ৩৮ ব্যালট বাতিল

কুমিল্লা-১০ আসনের লালমাই উপজেলার চৌদ্দদোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মারার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে সিল মারা কোনো ব্যালট বাক্সে ঢোকাতে পারেনি বলে জানিয়েছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আমজাদ হোসেন।

এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু: আব্দুল আউয়াল মিন্টু

এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু: আব্দুল আউয়াল মিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী–৩ আসনে ধানের শীষের পদপ্রার্থী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু আছে।

দেশে নতুন করে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে: মঈন খান

দেশে নতুন করে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনে ধানের শীষের প্রার্থী ড. আব্দুল মঈন খান বলেছেন, ভোটের মাধ্যমে দেশে নতুন করে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে, বিগত চারটি প্রহসন ও সাজানো নির্বাচনের পর দেশের মানুষ আজ যে সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারছেম সেটি সম্ভব হয়েছে চব্বিশের ছাত্রজনতার আন্দোলনে স্বৈরাচার পতনের মাধ্যমে।

ধর্মের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে জামায়াত: মির্জা ফখরুল

ধর্মের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে জামায়াত: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামি ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে। তিনি বলেন, ‘জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে।’ এ ধরনের বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘নাউজুবিল্লাহ বলতে হয়। এটা কি কোনো কথা হলো? একটি নির্দিষ্ট মার্কায় ভোট দিলেই কি বেহেশতে যাওয়া যায়?’

১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: সালাহউদ্দিন আহমেদ

১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: সালাহউদ্দিন আহমেদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। এ কারণেই এবারের নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দাঁড়িপাল্লা বাতিল মার্কা, এখন আর কেউ ব্যবহার করতে চায় না: টুকু

দাঁড়িপাল্লা বাতিল মার্কা, এখন আর কেউ ব্যবহার করতে চায় না: টুকু

টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দাঁড়িপাল্লা এখন বাতিল মার্কা, আধুনিক যুগে মানুষ আর এটি ব্যবহার করতে চায় না।

খালেদা জিয়ার অসম্পূর্ণ প্রত্যেকটি কাজ সমাপ্ত করবো: মজনু

খালেদা জিয়ার অসম্পূর্ণ প্রত্যেকটি কাজ সমাপ্ত করবো: মজনু

আসন্ন জাতীয় নির্বাচনে ফেনী-১ আসনের বিএনপির মনোনীত ধানের প্রতীকের প্রার্থী মুন্সি রফিকুল আলম মজনু বলেছেন, আমাদের মা খালেদা জিয়ার বাড়ি এ এলাকায়। এখান থেকে মাকে নির্বাচিত করে আপনারা বার বার প্রধানমন্ত্রী করেছেন। আজ মা নেই, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। ইনশাল্লাহ মা খালেদার অসম্পূর্ণ কাজ আমাকে করার সুযোগ দিবেন। আমরা প্রত্যেকটি কাজ সমাপ্ত করবো।

বাবার পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগে জাইমা রহমান

বাবার পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগে জাইমা রহমান

ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনি গণসংযোগে অংশ নিয়েছেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। আজ (শনিবার, ৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গুলশানের পুলিশ প্লাজা এলাকা থেকে এ গণসংযোগ শুরু করেন তিনি।

মানুষ অনেক কষ্টে, রক্ত ও ত্যাগের বিনিময়ে ভোটের অধিকার অর্জন করেছে: মির্জা আব্বাস

মানুষ অনেক কষ্টে, রক্ত ও ত্যাগের বিনিময়ে ভোটের অধিকার অর্জন করেছে: মির্জা আব্বাস

বাংলাদেশে জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, এ দেশের মানুষ অনেক কষ্টে, রক্ত ও ত্যাগের বিনিময়ে ভোটের অধিকার অর্জন করেছে। আজ (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মোতালেব প্লাজায় ফ্ল্যাট মালিক সমিতির উদ্যোগে নির্বাচনি মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।