নোয়াখালী-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির জয়নুল আবদিন ফারুক

নোয়াখালী
বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক
রাজনীতি , সংসদ নির্বাচন
এখন জনপদে
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবদিন ফারুক ধানের শীষ প্রতীকে ৮৩ হাজার ৯৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া মজুমদার শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৬৭ হাজার ৫৪ ভোট।

আরও পড়ুন:

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।

এএম