নদী-তীরবর্তী-এলাকা

হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধে আবারও ভাঙন, লোকালয়ে ঢুকছে পানি
হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধে আবারও ভাঙন দেখা দিয়েছে। দেড় মাসের ব্যবধানে একই স্থানে নতুন করে বাঁধ ভেঙে যাওয়ায় নদী তীরবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পদ্মা থেকে অবৈধ বালু উত্তোলনে তীরবর্তী এলাকা ও বাঁধ হুমকির মুখে
ফরিদপুরের পদ্মা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে তোলা হচ্ছে বালু। হুমকির মুখে পড়েছে নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা ও বাঁধ। তবে বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক।

দেশের বিভিন্ন অঞ্চলের নদ-নদীতে দেখা দিয়েছে ভাঙন
পানি কমার সাথে সাথে দেশের বিভিন্ন অঞ্চলের নদ-নদীতে দেখা দিয়েছে ভাঙন। বাঁধ ভেঙে প্রতিদিনই বিলীন হচ্ছে একরের পর একর ফসলি জমি। বসত ভিটা হারিয়ে নিঃস্ব হচ্ছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হলেও তা যথেষ্ট নয় বলছেন ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা। ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন অনেকেই।