নদী-নালা

নদীর শহর বরিশাল এখন দখল আর দূষণের থাবায় বিলীন হওয়ার পথে
নদী-নালা আর জালের মতো ছড়িয়ে থাকা খালের শহর বরিশাল এখন ধুঁকছে নিজের অস্তিত্ব সংকটে। অপরিকল্পিত নগরায়ণ, দখলদারদের নিষ্ঠুর থাবা আর অন্তহীন দূষণে নগরীর ২৪টি খালের ১৭টিই এখন মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে। সঠিক তদারকি, জবাবদিহিতার অভাব এবং অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা এ অবস্থার জন্য দায়ী বলে মনে করছে সচেতন মহল।

দিনাজপুরের সাহাপাড়া খাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার পুনর্খনন কর্মসূচির আওতায় দিনাজপুরের কাহারোল উপজেলার বড়রামপুরে সাহাপাড়া খাল খনন কার্যক্রমের উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে দেশের বাকি ৬৩টি জেলায় সরকারের মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা একযোগে এ কর্মসূচির উদ্বোধন করবেন।