
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে জলবায়ু অর্থায়ন চায় বাংলাদেশ
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়ন বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। তুরস্কের আনাতোলিয়ায় চলমান ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) বাংলাদেশের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।

বন্দরকেন্দ্রিক উন্নয়নে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি: প্রধানমন্ত্রী
বন্দরকেন্দ্রিক উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ে শেষ হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক চিত্র বদলে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, তৈরি হবে নতুন শিল্পাঞ্চল, বাড়বে দেশি-বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ। সরকার ২০৩০ সালের মধ্যে দেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে বন্দর উন্নয়নকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে।

রুফটপ সোলার স্থাপনকারীরা পাবেন ‘গ্রিন হাউজ’ স্বীকৃতি, মিলবে কর ছাড়
বাসাবাড়িতে রুফটপ সোলার স্থাপনকারীদের সরকার গ্রিন হাউজ হিসেবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। পাশাপাশি কর ছাড়ের সুবিধা দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এ জন্য দ্রুত সংসদে আইন পাশের উদ্যোগ নেয়া হচ্ছে।

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম অনুষ্ঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

৮ ঘণ্টার ব্যাটারি স্টোরেজ সুবিধাসহ রামপাল সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন: পরিকল্পনা প্রতিমন্ত্রী
নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে স্টোরেজ ব্যবস্থা জোরদারে প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে সরকার আট ঘণ্টার ব্যাটারি স্টোরেজ সুবিধাসহ বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট পিক ক্ষমতার একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
সরকার দেশি-বিদেশি বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (মঙ্গলবার, ৬ অক্টোবর) সচিবালয়ে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। করপোরেশনের ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

উপকূল বাঁচানোর বার্তা নিয়ে ৩০১ কিমি হেঁটে পেকুয়ায় পরিবেশকর্মী টনি
জলবায়ু ন্যায়বিচার, নিরাপদ সুপেয় পানি ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাতক্ষীরার শ্যামনগর থেকে টেকনাফের শাহপরীর দ্বীপের উদ্দেশ্যে পায়ে হেঁটে প্রচারাভিযান চালাচ্ছেন হাইকার ও পরিবেশকর্মী মাসফিকুল হাসান টনি (২৯)।

জ্বালানি খাতের সমস্যা সমাধানে বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছে সরকার: উপদেষ্টা স্বপন
নবায়নযোগ্য জ্বালানির পরিপূর্ণ ব্যবহার এবং জ্বালানি খাতে সমস্যাগুলো চিহ্নিত করে সঠিক সমাধানের পথে আগাতে বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছে বর্তমান সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘কার্যকরি পদক্ষেপে খুব দ্রুতই আসবে সমাধান।’

রামপালে কয়লার বদলে ৪৬০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প
দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। এর অংশ হিসেবে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় পর্যায়ে কয়লাভিত্তিক প্রকল্পের পরিবর্তে ৪৬০ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে।

কয়েকমাসের মধ্যে জাতীয় সংসদও সোলার সিস্টেমের আওতায় আসবে: প্রধানমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার নানারকম পদক্ষেপ নিয়েছে। এর ধারাবাহিকতায় আগামী কয়েকমাসের মধ্যে জাতীয় সংসদও সোলার সিস্টেমের আওতায় আসবে। আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন।

নবায়নযোগ্য জ্বালানিতে নতুন উদ্যোক্তা তৈরিতে দেশজুড়ে সেবা নেটওয়ার্ক গড়ছে সরকার
নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং রুফটপ সোলার সম্প্রসারণে সারা দেশে নতুন উদ্যোক্তা ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চলে সৌরবিদ্যুৎ স্থাপন, কারিগরি সহায়তা, গ্রাহকসেবা এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য কার্যকর সেবা নেটওয়ার্ক গড়ে তোলা হবে।

রোহিঙ্গা ক্যাম্পে ওয়াটার ট্রিটমেন্টে ১০০ কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ডেনমার্ক সরকার রোহিঙ্গা ক্যাম্পে ওয়াটার ট্রিটমেন্টের জন্য ১০০ কোটি টাকা দিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সেই সঙ্গে তিনি আরও জানান, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে দেশটির সরকার।