
নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ (রোববার, ২১ জুন) সন্ধ্যায় উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাচকান্দী দক্ষিণপাড়া মদিনাতুল উলূম মাদরাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরও ১ জন।

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষ: আরও ১ মরদেহ উদ্ধার
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পুলিশের ভেস্ট পরিহিত অবস্থায় আ. লতিফ (৩৫) নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নরসিংদীতে দু’গ্রুপের সংঘর্ষ: টেটাঁবিদ্ধ আরও ১ জনের মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৩
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় টেটাঁবিদ্ধ অবস্থায় কাউছার মিয়া নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে ঘিরে সংঘর্ষ, নিহত ১
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ জন, আহত হয়েছেন ৫ জন। আজ (মঙ্গলবার, ১৬ জুন) সকালে উপজেলার নিলক্ষা এলাকার হরিপুর - দড়িগাও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদীতে ইজিবাইকচালক কিশোরের মরদেহ উদ্ধার
নরসিংদীর সদর উপজেলায় একটি পুকুরপাড় থেকে ফাহিম মিয়া (১৭) নামে এক ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ২ জুন) দুপুরে উপজেলার মধ্য-শিলমান্দী এলাকার জোড়া ঈদগাহ মাঠের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আদ-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে তদন্তের রিপোর্ট: স্বাস্থ্যমন্ত্রী
নরসিংদীর মনোহরদী উপজেলার প্রধান ঈদগাহ মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের নামাজ আদায় করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এসময় মন্ত্রী আদ-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুর প্রসঙ্গ টেনে বলেছেন, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পেয়ে সব ধরনের আইনি ব্যবস্থা নেয়া হবে হাসপাতালটির বিরুদ্ধে।

নরসিংদীতে এক হাজার মানুষ পেলো প্রধানমন্ত্রীর অনুদান
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নরসিংদীর শিবপুরের এক হাজার দুস্থ ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তার অর্থ বিতরণ করা হয়েছে। আজ (মঙ্গলবার, ২৬ মে) বিকেলে শিবপুর উপজেলার নতুন অডিটরিয়ামে এ অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

নরসিংদীতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নরসিংদীর রায়পুরায় ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে রফিকুল ইসলাম মুন্সি (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ (রোববার ২৪ মে) সকালে রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের হাটুভাঙ্গা স্টেশন সংলগ্ন ‘ভাই ভাই স্টোর’ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নরসিংদীতে যুবক খুন; প্রতিবাদে বাড়িঘর ভাঙচুর-অগ্নিসংযোগ
নরসিংদীর পলাশ উপজেলা এলাকায় পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্যে তিন তরুণকে ছুরিকাঘাতের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিহত আশিক ভূঁইয়া (২৫) পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের মাঝেরচর গ্রামের মনির হোসেন ভূঁইয়ার ছেলে। একই এলাকার বাসিন্দা আহত রুহুল আমিন ও মো. ইলিয়াস বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এ গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

জনগণের দুঃখ-দুর্দশা দূর করতে গ্রামীণ উন্নয়নে জোর দিয়েছে সরকার: মঈন খান
দেশের মানুষের দুঃখ-দুর্দশা দূর করতে গ্রামীণ উন্নয়নে সরকার জোর দিয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। গতকাল (বৃহস্পতিবার, ২২ মে) নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের সরকারচর গ্রামে একটি পাকা সড়কের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নদী ভাঙনে আয়ের উৎস হারিয়ে বিপাকে নজরপুরের বাসিন্দারা
নরসিংদী সদরের চরাঞ্চল নজরপুরে নদী ভাঙন আতঙ্কে প্রায় অর্ধলাখ কৃষক। মেঘনার ভাঙনে এ এলাকায় ২ যুগেরও কম সময়ে কর্মসংস্থান হারিয়েছেন কয়েক লাখ মানুষ।

নরসিংদীতে ফুটবল খেলাকে ঘিরে বাড়ি ভাংচুর-অগ্নিসংযোগ
নরসিংদী সদরের বাদুয়ারচর এলাকায় ফুটবল খেলাকে ঘিরে ঝগড়ার জেরে ইউপি সদস্যের বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল (মঙ্গলবার, ১৯ মে) রাতে পার্শ্ববর্তী গ্রাম হাজিপুর এলাকার লোকজন স্থানীয় ইউপি সদস্য ইমান মেম্বারের বসত বাড়ির দুইটি ঘরে ভাংচুর ও অগ্নিসংযোগ করে।