এক স্বৈরাচার সরিয়ে নতুন স্বৈরাচার ক্ষমতায় বসাতে চাই না: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম
এখন জনপদে
রাজনীতি
0

এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে ক্ষমতায় বসাতে চাই না- এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদী-২ আসনের ঘোড়াশালে এনসিপি ও ১১ দলীয় জোটের এক নির্বাচনি জনসভায় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘একটি দল জাতির সঙ্গে প্রতারণা করে সংস্কার চাচ্ছে না। লুটপাট ও অর্থ পাচারের পরিকল্পনা করা হচ্ছে। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। অর্থনীতি চাঙা করতে হলে ঐক্যবদ্ধ হতে হবে।’

তিনি বলেন, ‘দুর্বৃত্তদের রাজনীতি ধ্বংস করতে হবে। চাঁদাবাজির রাজনীতির কাছে সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে।’

আরও পড়ুন:

এসময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নরসিংদী-২ আসনের প্রার্থী সারোয়ার তুষারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আসিফ মাহমুদ তার বক্তব্যে নরসিংদীসহ সারা দেশের শিল্পোন্নয়ন ও কর্মসংস্থানের ওপর জোর দিয়ে নানা প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘যারা আবারও আওয়ামী লীগ হতে চায়, আওয়ামী লীগকে যারা ফেরাতে চায়। আগামী ১২ তারিখ ব্যলট বিপ্লবের মধ্য দিয়ে আমরা তাদেরকে বিতারিত করবো।’

এসএস