নাতালিয়া-ফিলগেইরাস
ফ্লোরিডায় লিয়ারজেট দুর্ঘটনা; বৈরী আবহাওয়া ও কাঠামোগত ভাঙনের নেপথ্যে কী?

ফ্লোরিডায় লিয়ারজেট দুর্ঘটনা; বৈরী আবহাওয়া ও কাঠামোগত ভাঙনের নেপথ্যে কী?

৩৫ হাজার ফুট উচ্চতায় স্বাভাবিক গতিতেই উড়ছিল বোম্বারডিয়ার লিয়ারজেট ৬০ মডেলের ছোট যাত্রীবাহী উড়োজাহাজটি। কিন্তু মাত্র চার মিনিটের ব্যবধানে তীব্র বৈরী আবহাওয়া ও ডানায় বিপজ্জনক বরফ জমে যাওয়ার মুখে পড়ে নিয়ন্ত্রণ হারায় সেটি। এরপর খাড়াভাবে উল্টে গিয়ে অবিশ্বাস্য গতিতে মাটিতে আছড়ে পড়ে বিস্ফোরিত হয়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচে ৯ জনের প্রাণ কেড়ে নেয়া এই দুর্ঘটনার নেপথ্যে চরম আবহাওয়া নাকি মাঝআকাশে উড়োজাহাজের কাঠামোগত ভাঙন দায়ী ছিল, তা নিয়ে শুরু হয়েছে গভীর প্রযুক্তিগত তদন্ত।