ক্রিকেট দল না এলেও বাংলাদেশে আসছে ভারতের নারী হ্যান্ডবল দল
নিরাপত্তার অজুহাতে ক্রিকেট দলকে বাংলাদেশে না পাঠালেও নিজ দেশের অন্য খেলোয়াড়দের বাংলাদেশে আসার বেলায় আপত্তি নেই ভারতের। সবশেষ দেশটির নারী হ্যান্ডবল দলের বাংলাদেশে আসার অনুমতি মিলেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, রোহিত-ভিরাটদের সফর আটকে দেয়া কি শুধুই সচেতনতা নাকি রাজনৈতিক এক দ্বন্দ্ব?