গাজার নাসের হাসপাতালে ইসরাইলি হামলা; চিকিৎসকসহ নিহত অন্তত ১৩
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে ইসরাইলি বাহিনীর দফায় দফায় হামলায় এক চিকিৎসকসহ অন্তত ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে চালানো হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ছয়জন। এদিকে টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় গাজার হাজার হাজার তাঁবু তলিয়ে যাওয়ায় লাখো মানুষের জন্য জরুরি সহায়তার আবেদন জানিয়েছে জাতিসংঘ। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।