নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের প্রাণহানি
নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন ছয়তলা ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হানিফ শিকদার (৩৮) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ৩ অক্টোবর) সকাল আনুমানিক ১০টার দিকে ফতুল্লা থানাধীন ভোলাইল-মুসলিমনগর এলাকায় জনৈক আনোয়ার হোসেনের নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।